বাঘায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘায় উদযাপিত হলো বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫। শনিবার (৩১ মে) বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে মডেল মসজিদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন জাইকার উপজেলা প্রতিনিধি আলপনা ইয়াসমিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশাদুজ্জামান, এসআই শহিদুল হক, শিক্ষক রফিকুল হাসান , সাংবাদিক সহ ও শিক্ষার্থী সিরাজুম মনিরা।
বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিশেষ করে কিশোর-তরুণদের তামাক থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
ডা. আশাদুজ্জামান বলেন, গর্ভবতী নারী ও শিশুরা পরোক্ষভাবে তামাকজনিত রোগে আক্রান্ত হচ্ছে, যা বন্ধে জনসচেতনতা জরুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে জরিমানার বিধান থাকলেও অনেকেই আইনটি মানছেন না। আইন বাস্তবায়নে প্রশাসন আরও সক্রিয় হবে বলে জানান তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ ৩ জন শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান