ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে অভিনব কায়দায় ভারতীয় মদ বহন ১৩০ বোতলসহ ২ মাদক কারবারি আটক


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১-৬-২০২৫ দুপুর ২:৩৮
নেত্রকোনার দুর্গাপুরে ১৩০ বোতল ভারতীয় মদ ও পরিবহনের পিকআপসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১মে) দুপুরে আটককৃতদের আদালতের প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া এলাকা থেকে মদসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পস্তারি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন শাহিনুর (২৩) ও খোকন মিয়ার ছেলে মোস্তাকিম ফকির (২৪)। 
 
পুলিশ জানায়,গতকাল শুক্রবার দিবাগত রাতে সীমান্ত সড়ক দিয়ে ভারতীয় মদ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া এলাকায় পুলিশ অবস্থান নেয়। এ সময় একটি পিকআপকে তল্লাশি করে অভিনব কায়দায় বহন করা বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে জব্দসহ দুইজনকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামালসহ থানা হেফাজতে আনা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করে পুলিশ।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হাসান জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি এবং সক্ষম হয়। আটককৃতদের আজ শনিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে মাদক চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠে এই বিষয়টি মাথায় রেখে আমাদের জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় যেদিকে চোরাচালান হয় সেসব গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে প্রতিনিয়ত চেক পোস্ট করে যাচ্ছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত