জয়পুরহাটে ৪ হাজার ৬২১ টি পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ
মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে জয়পুরহাট পৌরসভার ০৯ টি ওয়ার্ডে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) ৪ হাজার ৬২১টি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে (ভিজিএফ) এর চাল সুষ্ঠভাবে বিতরণ করা হচ্ছে। জন প্রতি ১০ কেজি চাল বিতরণ করা হচ্ছে। সরকারের ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিম্নআয়ের মানুষ।তিনদিন পর্যন্ত এই চাল বিতরণ করা হবে।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের (ভারপ্রাপ্ত) উপ পরিচালক ও পৌর প্রশাসক মোহাঃ সবুর আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আয়েশা সিদ্দিকা তাওহীদা, পৌর সভার নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আবু জাফর মোঃ রেজা, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আবুল হাসেমসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ।
জানা যায়, ঈদুল আজহা উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচি আওতায় জয়পুরহাট পৌরসভায় এবার ভিজিএফ বরাদ্দ এসেছে ৪৬ দশমিক ২১ টন চাল চাল। এ চাল ৪ হাজার ৬২১ টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি হিসেবে বিতরণের সিদ্ধান্ত হয়।
সরকারের বিশেষ বরাদ্দের চাল নিতে আসা রহিমা বেগম বলেন, আর মাত্র কয়েকদিন পরেই ঈদ। ঈদের আগে সরকারের বিশেষ বরাদ্দের ঈদ উপহারের ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি।
পৌর প্রশাসক মোহাঃ সবুর আলী জানান, পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১ টি নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাঝে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য চাল সুষ্ঠভাবে বিতরণ করা হচ্ছে । তিনদিন ব্যাপী ভিজিএফ চাল বিতরণ করা হবে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন