হাতিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ
সম্প্রতি নিম্নচাপের প্রভাবে জোয়ার ও জলোচ্ছ্বাসে নিঝুমদ্বীপ সহ হাতিয়া উপজেলার ব্যাপক এলাকা প্লাবিত হয়ে পড়েছে । এতে বহু কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ।বহু পরিবার পানি বন্দি হয়ে পড়েছে । অসহায় এসব পরিবারকে মানবিক সহায়তা দিতে পাশে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হাতিয়ার কৃতি সন্তান আব্দুল হান্নান মাসুদ। এ উপলক্ষে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ সহ অন্যান্য এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এনসিপির পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে এনসিপির কর্মীরা নিঝুমদ্বীপে ঝড় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করেছেন। একই সময় নলচিরা, সুখচর, চর ঈশ্বর,সোনাদিয়া, তমরদ্দি ও চর কিং ইউনিয়নের অসহায় মানুষের মাঝে ও এই ত্রান বিতরণ করা হয়েছে। হাতিয়ার কৃতি সন্তান এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এর সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করেছেন হাতিয়া উপজেলা সমন্বয়ক মোহাম্মদ ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির নেতা আবির হোসাইন, তরিকুল ইসলাম ,রাকিব উদ্দিন, সোহেল উদ্দিন, নীরব উদ্দিন, তারেক হোসেন ,রাজিব উদ্দিন, কামরুল মিল্লাত সহ আরো অনেকে। উপজেলা সমন্বয়ক মোহাম্মদ ইউসুফ জানান, তাদের কর্মীরা নিঝুমদ্বীপ সহ হাতিয়ার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে ঝড় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। ভবিষ্যতে এনসিপির কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসুদ হাতিয়ার অসহায় লোকদের জন্য আরো সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান