নেছারাবাদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত
পিরোজপুরের নেছারাবাদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে শোক র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
সভায় সভাপতিত্ব করেন স্বরূপকাঠি পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম ফরিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। এছাড়া আরও বক্তব্য রাখেন, নেছারাবাদ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মো. আনিসুজ্জামান এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর সাহসী নেতৃত্ব ছিল অনন্য। তাঁরা বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র হুমকির মুখে, এ অবস্থায় শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, স্বরূপকাঠি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, মো: এমামুল ইসলাম খোকন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার