বরেন্দ্র প্রকল্পের পিডিরা কাজ দেন ১০% কমিশনে
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বেশ কয়েকজন প্রকল্প পরিচালকের বিরুদ্ধে কোটেশনে চাহিদাপত্র বিক্রি'র অভিযোগ উঠেছে।
টাকার বিনিময়ে পছন্দের ঠিকাদারদের কাছে চাহিদাপত্র বিক্রি'র অভিযোগ 'ভূগর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ' প্রকল্পের পরিচালক (পিডি) শহীদুর রহমানের বিরুদ্ধে। এর আগে শহীদুর রহমানের বিরুদ্ধে ১৯ কোটি টাকার কাজ পছন্দের ঠিকাদারদেরকে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। পরে সেই দরপত্র প্রক্রিয়া বাতিল করা হয়। এরপর দুদকও অভিযান চালায় দপ্তরটিতে। তবুও থেমে নেই প্রকল্প পরিচালক শহীদুর রহমান।
সম্প্রতি বিভিন্ন রিজিয়ন থেকে কাজের জন্য পার্টিসিপেশন নিয়ে কোটেশনে কাজ দিচ্ছেন তিনি। নির্বাহী প্রকৌশলী রেজাউল, মোস্তাফিজ মামুনসহ অনেকের কাছে চাহিদাপত্র নেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান পিডি শহীদুর ১০% কমিশনে চাহিদাপত্র বিক্রি করছেন। এছাড়াও অনেক ঠিকাদারের কাছে তিনি অগ্রিম টাকা নিয়েছেন, কাজ দিবেন বলে। ওইসব ঠিকাদার এখনো কাজ পাননি। টাকাও ফেরত দিচ্ছেন না শহীদুর রহমান।
অপরদিকে সেচ প্রকল্পসহ আরেক পিডি শিব্বির আহমেদের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে। তিনিও অর্থের বিনিময়ে চাহিদাপত্র বিক্রি করছেন।
অভিযোগের বিষয়ে জানতে প্রকল্প পরিচালকদের ফোন দিলে তাঁরা কেউ ফোন রিসিভ করেননি।
কাজ বঞ্চিত কিছু ঠিকাদার জানান, পিডিরা চাইলে যে কাউকে কাজ পাইয়ে দিতে পারেন। পছন্দের ঠিকাদারদের কাছে অগ্রীম টাকা নেন তারা। এছাড়াও প্রতিটি কাজে ১০% কমিশন পান পিডিরা। এসব বন্ধ হওয়া উচিত। এসব বন্ধ হলে কাজের মান ভালো হবে। এলটিএম বা আরএফকিউ একেবারে বন্ধ করে দেওয়া উচিত। এটা অফিসারদের ধান্ধাবাজির একটি চলমান প্রক্রিয়া।
এ বিষয়ে জানতে বিএমডিএ'র নির্বাহী পরিচালক তরিকুল আলমকে ফোন দিলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর বারংবার একই প্রশ্ন শুনেন, কিন্তু উত্তর না দিয়ে আবারও বলেন হা বলতে থাকেন। আবারও প্রশ্ন করা হলে তিনি বলেন আপনি বলতে থাকেন আমি শুনছি। অবশেষে তিনি কোনো মন্তব্য করেননি।
এমএসএম / এমএসএম
এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি
দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের
মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা
বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা
তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী
গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি