জয়পুরহাটে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য, এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে এবং প্রাণী সম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মহির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজ আকতার চৌধুরী। জেলা ট্রেনিং অফিসার ডাঃ খুরশিদ আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন,সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আয়েশা সিদ্দিকা তাওহীদা, সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জিয়াউর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা মৎস্য অফিসার মাসুদ রানা, জয়পুরহাট ডেইরী ফারমার্স এ্যাসোসিয়েশন এর সভাপতি সাদমান আলিফ মিম রায়হান জয় প্রমুখ।
অনুষ্ঠান শেষে কুইজ, রচনা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করেন অতিথিরা। পরে সচেতনতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied