ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে ডিসি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন: নাগরিক বিনোদনে নতুন দিগন্ত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১-৬-২০২৫ দুপুর ৪:৪৫

গোপালগঞ্জ শহরে নির্মিতব্য আধুনিক ডিসি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (১ জুন) সকালে শহরের যুগশিখা স্কুলসংলগ্ন মহাসড়কের পাশে পার্কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন এবং একটি বকুল গাছের চারা রোপণ করেন।

জেলা প্রশাসক বলেন, “গোপালগঞ্জ পৌরসভা, এলজিইডি, সওজ, পানি উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের সমন্বয়ে এই আধুনিক পার্কটি নির্মাণ করা হবে। এখানে থাকবে জিআই পণ্য রসগোল্লা ও ব্রাঞ্চের আদলে নির্মিত ফোয়ারা, কাঠের নান্দনিক সেতু, শিশুদের খেলাধুলার উপকরণ, ওয়াকওয়ে এবং বাহারি ফুলের বাগান।”

তিনি আরও বলেন, “শহরের কর্মব্যস্ত মানুষজন পরিবার নিয়ে যেন কিছুটা স্বস্তি ও আনন্দ পেতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।”

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, পৌরসভার সচিব রকিবুল ইসলাম,নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান (এলজিইডি),সওজ নির্বাহী প্রকৌশলী মোঃ আযহারুল হক,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সরোয়ার হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রাকিবুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম প্রমুখ।
শহরের নাগরিকদের বিনোদনের জন্য গোপালগঞ্জ ডিসি পার্ক হতে যাচ্ছে একটি নতুন সংযোজন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস