ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পাবনার খিদিরপুর ডিগ্রী কলেজের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি স্বেচ্ছাচারিতার অভিযোগ


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১-৬-২০২৫ দুপুর ৪:৪৮

পাবনার আটঘরিয়া উপজেলার খিদিরপুর ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। কলেজের প্রধান দুইজন দায়িত্বশীল ব্যক্তির স্বেচ্ছাচারী আচরণের কারনে এলাকার ঐতিহ্যবাহী কলেজটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। 
অভিযোগ সূত্রে জানা গেছে, খিদিরপুর ডিগ্রী কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ আখের উদ্দিনের অবসর গ্রহণের পর ২০২৩ সালের ১৪ নভেম্ব ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম। অধ্যক্ষ আখের উদ্দিনের দুর্নীতির ধারাবাহিকতা রক্ষায় তৎকালীন ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের দোসর আমিনুল ইসলাম ক্ষমতার দাপটে বেপরোয়া হয়ে উঠেন। সভাপতি অমিরুল মাসুদ শাহিনের যোগসাযোশে জড়িয়ে পড়েন নানা অনিয়ম ও দুর্নীতির সাথে। 
অভিযোগে উল্লেখ করা হয়, সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজে নিয়োগ দেওয়া এবং কলেজ কমিটির সদস্য করার কথা বলে বিভিন্ন লোকের নিকট থেকে বিপুল অংকের টাকা নিয়ে আত্মসাত করেছেন। কম্পিউটার ল্যাবের ৮টিসহ মোট ১০টি কম্পিউটার রাতের আঁধারে বিক্রি করে টাকা আত্মসাত করেছেন। এছাড়া করনাকালীন ভাতাসহ সরকারী বিভিন্ন অনুদান আত্মসাত, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে দুর্ব্যবহারসহ তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করলে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার তদন্তের স্বার্থে কলেজের সকল নথি তলব করলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নথি জমা দেননি। ফৈজদারী ও দেওয়ানী  মামলায় গ্রেফতারী পরওয়ানাকৃত পলাতক আসামী দুর্নীতিবাজ অধ্যক্ষ আখের উদ্দিন ও সভাপতি অমিরুল মাসুদ শাহিনকে রক্ষায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজ করছেন। দুর্নীতিবাজ সাবেক অধ্যক্ষ আখের উদ্দিনের অনিয়ম দৃর্নীতি ও মামলার তথ্য গোপন করে সরকারী তহবিল থেকে কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা গ্রহণের অপচেষ্টার অভিযোগও রয়েছে।
খিদিরপুর ডিগ্রী কলেজটি ধ্বংসের হাত থেকে দ্রুত রক্ষা করতে কলেজের সভাপতি-ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণসহ দুর্নীতির সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ