মধুখালীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর জেলার মধুখালী উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল ১২ সেপ্টেম্বর, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রফিকুল ইসলামের স্বাক্ষরিত অনুমোদিত ২১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে, মধুখালী উপজেলা শাখায় আকরাম হোসেন খানকে আহবায়ক ও জহুরুল ইসলাম লিটনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এছাড়া শাকিল আসরাফ জনিকে আহবায়ক ও ইমাম হোসেনকে সদস্য সচিব করে পৌর কমিটি ঘোষনা করা হয়।
এই আনন্দে আজ বিকাল ৪ ঘটিকার সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত আহ্বায়ক কমিটি। কমিটির সকল সদস্যকে ফুলের মালা পড়িয়ে দেয়, জেলা যুবদলের সহ সভাপতি আব্দুল আলিম মানিক।
মিছিল শেষে মধুখালি প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আকরাম হোসেন খান, জহুরুল ইসলাম লিটন,শাকিল আশরাফ জনি, ও ইমাম হোসেন।
বিকাল ৫ টার সময় মধুখালী রেলগেটে যুবদলের অফিস কক্ষে অপর এক অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত বি,এন,পির নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সে সময় উপস্থিত ছিলেন জেলা বি,এনপির সদস্য বদিউজ্জামান বাবলু, জেলা যুবদলের সহ সভাপতি আব্দুল আলিম মানিক। মধুখালী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন ইকবাল সহ আরও অনেকে।
এমএসএম / এমএসএম
মাত্র ২ হাজার টাকার পুঁজি স্বপ্ন এখন দেশজুড়ে
লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও
পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক
নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন
অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ
দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী
গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা
চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ