নবীনগরে সেনাবাহিনী-পুলিশের অভিযানে মাঞ্জু ডাকাত গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন তালিকাভুক্ত সন্ত্রাসী মাঞ্জুরুল হক ওরফে মাঞ্জু ডাকাত (৩৮)। তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র, মোবাইল, পাসপোর্ট, নগদ টাকা ও ব্যাংকের চেক উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর ৩৩ বীর নবীনগর আর্মি ক্যাম্প ও নবীনগর থানা পুলিশের যৌথ এ অভিযান পরিচালনা করা হয় রোববার (০২ জুন ২০২৫) ভোররাতে। ডিজিএফআই-এর তথ্যের ভিত্তিতে রাত ১টা থেকে ৩টা পর্যন্ত নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মাঞ্জুরুল হকের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ৩৩ বীরের ক্যাপ্টেন ইমরান মাসুম সাব্বির।
নবীনগর থানা পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া মাঞ্জু ডাকাত নবীনগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
অভিযান শেষে মাঞ্জুকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।উদ্ধারকৃত জিনিসপত্র:দুটি পাসপোর্ট,চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন,একটি বাটন মোবাইল,তিনটি চাপাতি,একটি হাসুয়া,১৮টি টেটা (লোহার তৈরী দেশীয় অস্ত্র),একটি ৩ লাখ ৫০ হাজার টাকার অগ্রণী ব্যাংকের চেক (পাতা নং: ৭৮৪৮৫৮),নগদ ৯৪ হাজার ৬৭০ টাকা।
পুলিশ বলছে, মাঞ্জুরুল হক দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল। অভিযান শেষে তাকে আইনি প্রক্রিয়ার জন্য থানায় নেওয়া হয়েছে।স্থানীয়রা জানান, মাঞ্জুর গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান