বগুড়ায় র্যাব ও সেনা অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৭
বগুড়ায় র্যাব-১২ ও সেনাবাহিনীর পৃথক অভিযানে গাঁজা, দেশীয় অস্ত্র, বুলেট এবং চোলাই মদসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গভীর রাত ও সোমবার ভোরে এসব অভিযান পরিচালিত হয়। রোববার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার ৯নং দেউলি ইউনিয়নের রহবল গ্রামে অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন লালমনিরহাট জেলার সদর থানাধীন ইটাপোতা গ্রামের সুলতান আলীর ছেলে মো. মিলন বাবু (২৩), মো. মনছুর আলীর ছেলে মো. সোহেল রানা (২৬) ও সুরুজ আলীর ছেলে মো. সুজন বাদশা (২৪)।
এ সময় ৬১ কেজি গাঁজা ও একটি নীল রংয়ের প্রাইভেট কার যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-খ-১৩-১১৬০ জব্দ করা হয়। কারটি তারা মাদক পরিবহনের কাজে ব্যবহার করছিল বলে জানা যায়। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গাঁজা ও মদসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০২ জুন) ভোরে বগুড়া শহরের রেলওয়ে কলোনি এলাকায় স্টেশন রোডে সেনাবাহিনী অভিযান চালিয়ে ১টি তাজা বুলেট, ২৫টি দেশীয় অস্ত্র, গাঁজা ও এক হাজার বোতল চোলাই মদ উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মোট ৪ জনকে আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই চক্রটি শহরের বিভিন্ন স্থানে অবৈধ মাদক ও অস্ত্র সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের পরিচয় ও বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন