ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাইবান্ধার ফুলছড়িতে ১৮৬ বোতল মদসহ গ্রেপ্তার দুই


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২-৬-২০২৫ দুপুর ২:৭

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি চরে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে ফুলছড়ি থানা পুলিশ।  অভিযানে মূল অভিযুক্ত মাদক কারবারি মালেক মিয়া (৩২) ও শয়কত আলী (৪০) আটক হয়েছেন। 

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালেক মিয়াকে আটক করা হয়।  তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আটক মালেক মিয়া ও শয়কত আলীর বাড়ি ফুলছড়ি থানাধীন ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি গ্রামে। উভয়ের পিতার নাম হাবিজার। 

উল্লেখ্য, অভিযানে কেরু অ্যান্ড কোম্পানির অফিসার চয়েস ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটার ২২ বোতল, ৩০০ মিলিলিটার ৯০ বোতল এবং ভারতীয় তৈরি ম্যাকডাওয়েলস ব্র্যান্ডের ৩৭৫ মিলিলিটার ৭৪ বোতল মদ জব্দ করা হয়। 

এমএসএম / এমএসএম

শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ

ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন