বগুড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ঢাকায় গ্রেফতার
র্যাব-১২ এবং র্যাব-৩ এর যৌথ অভিযানে ঢাকার রামপুরা থানা এলাকা থেকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জিৎ রাজভর (৪৮) কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে প্রায় ৪ বছর ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জিৎ রাজভর রাজধানীর রামপুরা এলাকায় অবস্থান করছেন। রাজভর জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। ৪ বছর আগে জয়পুরহাট জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন।
র্যাব-১২, সিপিএসসি বগুড়া তার অবস্থান সনাক্ত করার পর র্যাব-৩, সিপিসি-১ এর সহায়তায় যৌথভাবে রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জিৎ রাজভর বগুড়া জেলার গাবতলী থানার সুখানপুকুর বন্দর স্টেশন এলাকার মৃত গনেশ রাজভরের ছেলে। মামলার রায় ঘোষণার পর থেকেই সাজা এড়াতে আত্মগোপনে তিনি ছিলেন। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক ঢাকার শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন