সীমান্তে বিএসএফের পুশইন থামছেনা; বড়লেখায় ফের আটক ১১
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ কিছুতেই থামছেনা। সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল জোরদার করলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পুশইন অব্যাহত রেখেছে।
শনিবার (৩১ মে) ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আরো ১১ জন পুরুষকে আটক করেছে বিজিবি। আটকরা বাংলাদেশী নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি। এ নিয়ে বড়লেখা সীমান্তে বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে ২৫১ জনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, শনিবার (৩১ মে) ভোরে উপজেলার উত্তর শাহবাজপুরের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় ১১ জনকে আটক করে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন লাতু বিওপি ক্যাম্পের সদস্যরা। পরে তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে বড়লেখা থানায় হস্তান্তর করেছে। তারা হলেন– মো. আল আমীন ( ৩০) দিনাজপুর, মো. মকবুল (৬০) দিনাজপুর, আরিফুল ইসলাম (২০) রংপুর, মো. হাদিকুল আলম (১৮) রংপুর, মো. সেলিম রেজা (২০) দিনাজপুর, মো. খলিলুর রহমান ( ২০) দিনাজপুর, মো. নাজমুল ( ৩৩) দিনাজপুর, জাহাঙ্গীর আলম (৩০) দিনাজপুর, মো. জহিরুল ইসলাম ( ২৫) ঠাকুরগাঁও, মো. রহমান আলী ( ৪০) ঠাকুরগাঁও, মো. মনিরুল ইসলাম (২৮) ঠাকুরগাঁও।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান ১১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, বড়লেখা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১১ জনকে আটক করেছে বিজিবি। পরে তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে। আটকদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা
কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন
Link Copied