ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় বিদ্যুৎ এর তার চুরি , অন্ধকারে ২৬ হাজার মানুষ


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২-৬-২০২৫ দুপুর ৩:২৪

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদ্যুৎ বিভাগের আন্ডারগ্রাউন্ড তার চুরির ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে পুরো মানিকগঞ্জ উপকেন্দ্র ও সংলগ্ন গ্রাহকরা। শনিবার দিবাগত গভীর রাতে রামচন্দ্রপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দুর্বৃত্তরা কৌশলে বিদ্যুৎ বিভাগের গ্রিড লাইনের সঙ্গে সংযুক্ত ৩৩ কেভি আন্ডারগ্রাউন্ড লাইনের রামচন্দ্রপুর রেলক্রসিং অংশ থেকে প্রায় ৪০ ফুট বিদ্যুৎ ক্যাবল কেটে নিয়ে যায়। এর ফলে মানিকগঞ্জ উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং আশপাশের এলাকায় অন্তত ২৬ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে যান।

ঘটনার পরপরই লক্ষ্মীপাশা জোনাল অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং বিকল্প সংযোগ চালুর পাশাপাশি দ্রুত মেরামতের উদ্যোগ নেন।
লক্ষ্মীপাশা জোনাল অফিসের ডিজিএম আবু আনাস মোহাম্মদ নাসির জানান,এই চুরির ঘটনায় প্রাথমিকভাবে আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ পুনঃসংযোগের কাজ শুরু করেছি।

এদিকে একটি অভ্যন্তরীণ সূত্র দাবি করেছে,এর আগেও লোহাগড়া ও নড়াইল এলাকায় ট্রান্সমিটার ও বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনায় বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে থানার অফিসার ওসি জানান,আমরা ইতিমধ্যে তদন্ত কাজ শুরু করেছি। এই চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২