ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সদরপুরে "কালেরকন্ঠের" প্রতিনিধি শিশির খাঁনকে বয়কট


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২-৬-২০২৫ দুপুর ৩:৪৬

ফরিদপুরের সদরপুর উপজেলার সিনিয়র সাংবাদিক ও নির্বাহী কর্মকর্তা সাথে অশ্লীল আচরন করার দায়ে দৈনিক কালেরকন্ঠের (সদরপুর-চরভদ্রাসন) প্রতিনিধি শিশির খাঁনকে বয়কট করেছে স্থানীয় সাংবাদিক মহল।সোমবার (২ জুন) সকাল ১১টায় উপজেলায় শিল্পকলা একাডেমিতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক জরুরী সভায় এ ঘোষণা দেয়া হয়।

এ ছাড়াও সদরপুর উপজেলা ডিজিটাল প্রেসক্লাব থেকে তাঁর সদস্য পদ বাতিল করা হয়। জানা যায়,  অভিযুুক্ত শিশির খাঁন সিনিয়র সাংবাদিকদের সাথে অসাধ আচরন, হুমকি-ধামকি, অশ্লীল ভাষা ব্যবহার করে। এ ছাড়া সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের সাথে অশালীন আচরন ও তাকে দেখে নেয়ার হুমকি প্রদান করেন।
এ বিষয়ে দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সদরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাঈদুর রহমান লাবলু বলেন, এ ধরনের হলুদ সাংবাদিককে বয়কটের মাধ্যমে উপজেলার সাংবাদিক মহল কলঙ্ক মুক্ত হল। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরকে বয়কট সাংবাদিক শিশিরকে তথ্য আদান প্রদানসহ সব ধরণের সহযোগীতা না করার আহবান জানান।

দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি শিমুল তালুকদার বলেন, এ ধরনের সাংবাদিকদের প্রশ্রয় না দেয়ার জন্য সবাইকে আহবান জানাই। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা অভিযোগ করে বলেন, শিশির খান আমার হোয়াটসটসঅ্যাপে কিছুদিন যাবত সময়-অসময় অপ্রীতিকর মেসেজ দিয়ে আসছিল এবং বিভিন্ন বিষয় নিয়ে নিউজ করে আমাকে হয়রানি করার হুমকি দেন। সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, দৈনিক সমকালের প্রতিনিধি মো: সাব্বির হাসান, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি প্রভাত কুমার রায়, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি আবুল বাশার মিয়া, দৈনিক মানবজমিনের প্রতিনিধি শিমুল তালুকদার, দৈনিক দিনকালে প্রতিনিধি সাইদুর রহমান লাবলু, বাংলা টিভির প্রতিনিধি নুরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বয়কটের রেজুলেশন কপি প্রদান করেন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দরা।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক