নেত্রকোনার মোহনগঞ্জে নিষিদ্ধ জালের গুদামে অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের সুতা পট্টিতে আরাফ এন্টারপ্রাইজ’নামে একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে প্রশাসন।সোমবার (২ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) এম কাদেরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১৩০টি চায়না দুয়ারি ও ১১৮টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল উপজেলা চত্বরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ ও থানার কয়েকজন পুলিশ সদস্য সঙ্গে ছিলেন।জানা গেছে, এসব জালের বাজারমূল্য আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা। নিষিদ্ধ এই জালগুলো মাছের পোনাসহ ছোট মাছ নিধনে ব্যবহৃত হয়, যা দেশের দেশীয় মাছের প্রজাতি ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এম কাদের বলেন,“নিষিদ্ধ জাল ব্যবহার করে জলজ সম্পদ ধ্বংস করা হচ্ছে। দেশীয় মাছের প্রজাতি বিলুপ্ত হওয়ার মুখে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
উল্লেখ্য, বাংলাদেশে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার মৎস্য সংরক্ষণ আইনে নিষিদ্ধ। এগুলোর ব্যবহার ও বিপণন দণ্ডনীয় অপরাধ।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জলজ জীববৈচিত্র্য রক্ষায় আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের প্রয়োজন রয়েছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied