ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রা‌মে বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে নদ-নদীর পা‌নি


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২-৬-২০২৫ বিকাল ৫:২৫
ক‌য়েক‌দি‌ন ধ‌রে টানা বৃ‌ষ্টি আর উজা‌নের ঢ‌লে কুড়িগ্রামের তিস্তা  ধরলা ও দুধকুমার নদীর পা‌নি বৃদ্ধি পে‌য়ে‌ছে। ফ‌লে দেখা দি‌য়ে‌ছে নদী ভাঙন। সেই স‌ঙ্গে ত‌লি‌য়ে গে‌ছে ফস‌লের ক্ষেত। এতে আতং‌কিত হ‌য়ে প‌ড়ে‌ছেন নদী তীরবর্তী মানুষজন, ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছেন চরাঞ্চ‌লের চা‌ষিরা।
 
জানা গে‌ছে, তিস্তা নদীর পা‌নি বৃ‌দ্ধির ফ‌লে জেলার রাজারহাট উপ‌জেলার বিদ‌্যানন্দ ও ঘ‌ড়িয়ালডাঙা এবং  উলিপুর উপ‌জেলার দলদলিয়া, থেতরাই ও বজরা ইউনিয়‌নের চরাঞ্চল পা‌নি‌তে নিম‌জ্জিত হ‌য়ে‌ছে। ফ‌লে ত‌লি‌য়ে গে‌ছে বাদাম, মরিচ, পাটসহ রবি শষ্য।
 
কু‌ড়িগ্রাম পা‌নি উন্নয়ন বোর্ড জানায়, সোমবার তিস্তার পানি বিপদ সীমার ২৪সে.মি নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সময় যতই যাচ্ছে তিস্তার পানি কমছে। ধরলা,দুধকুমোর ব্রক্ষপুত্র সহ অন্যান্য নদ-নদী গুলোর পানি বিপদনীমার অনেক নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 
 
রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দ গ্রামের কৃষক করিম ইসলাম ব‌লেন, চ‌রে দুই একর জমিতে বাদাম চাষ ক‌রে‌ছি। ক‌য়েক‌দিন আগেও নদীর পা‌নি বে‌ড়ে যায়। কিন্তু তেমন ক্ষ‌তি হয়‌নি। এবার পা‌নি বাড়ায় সেই ক্ষেত ত‌লি‌য়ে গে‌ছে।
 
উলিপুর উপ‌জেলার চর গোড়াইপিয়া‌রের কৃ‌ষক ফারাজি  ব‌লেন, ধারদেনা ক‌রে এক একর জ‌মি‌তে বাদাম চাষ ক‌রে‌ছি। ক‌য়েকদি‌ন আগে কিছু অংশ পা‌নি‌তে ত‌লি‌য়ে  যাওয়ায় সেগু‌লো অপ‌রিপক্ক অবস্থায় তু‌লে নিই। এবার বা‌কি অংশ ত‌লি‌য়ে যাওয়ায় সে‌টি নস্ট হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে। এ প‌রি‌স্থি‌তি‌তে লোকসা‌নের মু‌খে পড়‌তে হ‌বে।
 
কু‌ড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রা‌কিবুল হাসান ব‌লেন, আগামী দুইদিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল হা‌রে বৃদ্ধি পেতে পারে। ত‌বে আতং‌কিত হওয়ার কিছু নেই, পা‌নি ‌বিপৎসীমা অ‌তিক্রম কর‌বে না। এ ছাড়া পা‌নি বৃ‌দ্ধির ফ‌লে প্রায় ১৩‌টি জায়গায় ভাঙন দেখা দি‌য়ে‌ছে। এসব ভাঙন রো‌ধে কাজ করা হ‌চ্ছে।

এমএসএম / এমএসএম

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

মহেশখালীর মিঠাছড়ি থেকে থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ২জন

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি

লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালী

ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক

পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান

লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ