ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে রেলওয়ে শ্রমিক দলের আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৬-২০২৫ দুপুর ১:২৩

জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারাদেশের রেলওয়ে স্থাপনাসমূহে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন করা হয়েছে। দেশের বিভিন্ন রেলওয়ে ডিভিশন—চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, পাকশী, লালমনিরহাটসহ অন্যান্য অঞ্চলে একযোগে আয়োজন করা হয় কোরআনখানি, আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিমুর রহমান, সদস্য সচিব, মহানগর বিএনপি।প্রধান আলোচক ছিলেন এড. এম. আর. মনজু, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক দল।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাসেম বক্কর, সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, শওকত আজম খাজা, শিহাব উদ্দিন মবিন, মঞ্জুরুল আলম, বিএনপি নেতা মনিরুল ইসলাম, মোঃ সেলিম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক।

সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি কালাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, বিভাগীয় সমন্বয়ক জিয়াউর রহমান, দেলোয়ার হোসেন, মনির আহমেদ, মফিজুর রহমান, ইফতেখার মেহেদী, মুজিবুর রহমান, ফিরোজ আলম, কামাল হোসেন, মাকসুদুর রহমান, কাউছার হোসেন, মনসুর আলম, মাহমুদুল হাসান, রফিকুল ইসলাম, আব্দুল কালাম, সাবের আহমদ, আবু তালেব, এহসান আলী, ফাতেমা বেগমসহ বিভিন্ন শাখার সভাপতি-সম্পাদক ও রেলওয়ে শ্রমিক দলের নেতৃবৃন্দ।

সারাদেশব্যাপী কর্মসূচিতে শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, আত্মত্যাগ, এবং জাতীয়তাবাদের আদর্শ নিয়ে আলোচনা হয়। নেতারা বলেন, শহীদ জিয়ার দেশপ্রেম ও ত্যাগ এই জাতির ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁর আত্মত্যাগ স্মরণ করে রেলওয়ে শ্রমিকরা গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।

এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে

প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক