ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে এনসিপি'র জেলা সমন্বয় কমিটি গঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩-৬-২০২৫ দুপুর ১:৩৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩১ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটি ঘোষণা করেছে। সোমবার (২ জুন) রাত ৯ টায় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সংগঠটির দলীয় প্যাডে এই কমিটি স্বাক্ষর ও অনুমোদন দিয়ে তা এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেন। কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে মুকুল মিয়ার নাম ঘোষণা করা হয়। এছাড়া যুগ্ম সমন্বয়কারী হিসেবে এ্যাডভোকেট আব্দুল বারেক, মাহমুদুল হাসান জুয়েল, মাসুম মিয়া, মোজাম্মেল হক বাবু, মাওলানা দিনার মিনহাজ, রাশেদুজ্জামান তাওহীদ ও হাফিজুর রহমান খানের নাম ঘোষনা করা হয়।। 

এ বিষয়ে জানতে চাইলে,  নবগঠিত কমিটির যুগ্ম সমন্বয়কারী (প্রচার ও মিডিয়া) রাশেদুজ্জামান তাওহীদ জানান, আমরা সবেমাত্র আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছি, জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করে মধ্যমপন্থী এই রাজনৈতিক সংগঠনকে আমরা দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে নিয়ে যাবো এজন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি। 

এ ব্যাপারে কথা হলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ জানান, কুড়িগ্রামে ৩১ সদস্য বিশিষ্ট  জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আমরা যাচাই-বাছাই করে তাদেরকে দায়িত্ব অর্পণ করেছি। আশা করছি তারা মাঠ পর্যায়ে এনসিপিকে গতিশীল ও শক্তিশালী করবে।। 

এমএসএম / এমএসএম

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

মহেশখালীর মিঠাছড়ি থেকে থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ২জন

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি

লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালী

ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক

পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান

লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ