গোপালগঞ্জ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গোপালগঞ্জ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের জন্য "বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সচেতনতা" বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন ২০২৫ তারিখে গোপালগঞ্জ পৌর সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক বিশ্বজিত কুমার পাল। কর্মশালায় পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য সচেতনতা এবং নিরাপদ কর্মপরিবেশ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং পরিবেশবান্ধব কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পৌরসভার পরিষেবা মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ