ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩-৬-২০২৫ দুপুর ১:৪০

সিরাজগঞ্জের রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নে ভিজিএফ এর  চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের ২ হাজার ৫'শ ৯৬ মানুষের মাঝে চাল হস্তান্তর করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ধামাইনগর ইউনিয়ন পরিষদের সচিব রজিন পলাশ, ট্যাগ অফিসার দেলোয়ার হোসেন,  ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: রমজান আলী, সাধারণ সম্পাদক মো. নবীর উদ্দিন নবির, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি  মো: জাহিদুল ইসলাম, ইউনিয়ন হিসাব সহকারী পবন কুমার, ইউনিয়ন পরিষদের সকল সদস্য, গ্রাম পুলিশেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ইউনিয়ন পরিষদের সচিব বলেন, “সরকারের সহযোগিতায় আমরা প্রতিটি পরিবারে ১০ কেজি করে চাল বিতরণ করছি। আমাদের লক্ষ্য হচ্ছে, এলাকার দরিদ্র মানুষ যেন এই সহায়তা পেয়ে উপকৃত হন।” চাল বিতরণকালে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং নিয়মিত এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬