বাগমারার কোরবানীর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়: ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা
রাজশাহীর বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ কোরবানীর পশুর হাটে সরকার নির্ধারিত দরের চেয়ে অতিরিক্ত খাজনা আদায় করার অভিযোগে সোমবার (২ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বাজার মনিটরিংয়ের সময় মূল্য তালিকা না টাঙানোয় একজন ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে।
জানা যায়, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে আলুহাটার খাশি হাটেও অতিরিক্ত খাজনা আদায় করায় আরও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় এক দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
এদিকে উপজেলার মোহনগঞ্জ, মচমইল, তাহেরপুর, হামিরকুৎসা, শিকদারী হাট ও অন্যান্য হাট-বাজারগুলোতেও গরু, ছাগল ও ভেড়া ক্রয়-বিক্রয়ে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে তাহেরপুর কোরবানীর পশুর বড় হাটে খাজনার নামে অতিরিক্ত অর্থ আদায় হওয়ায় ভুক্তভোগী ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি খাজনা আদায় করা হচ্ছে এবং কোথাও কোথাও রশিদও দেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি তারা আরও কঠোর মনিটরিং ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ