সুশিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারেনাঃ ড. খন্দকার মোশাররফ হোসেন
"সুশিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারেনা
জীবনে উন্নতি করতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে সেজন্য আমি দুটি বেসরকারি কলেজ তিনটি হাইস্কুল এবং দুটি মাদ্রাসা করেছি। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলাম আমি চাই তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটি উন্নত জাতি গঠনে ভুমিকা রাখবা এই কলেজটি শুধু মাত্র স্নাতক অধিভুক্তিতেই সীমাবদ্ধ থাকবেনা এই কলেজটি আগামী দুই বছরের মধ্যে অনার্স মাস্টার্স করা হবে সেজন্য দরকার ভালো ফলাফল। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন তার নিজ এলাকায় তার প্রতিষ্ঠিত ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ এর স্নাতক (পাস) অধিভুক্তি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
সোমবার (২জুন) সকাল ১১টায় দাউদকান্দি উপজেলার পৌর এলাকায় ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ প্রাঙ্গনে গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. নুরুল আমিন এর সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রধান পৃষ্টপোষক ও দাতা ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক ড. মোশাররফ ফাউন্ডেশন ও এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ড. খন্দকার মারুফ হোসেন।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম। স্বাগত বক্তব্য রাখেন ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, বিএনপির নেতা সালাউদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি, ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল আমিন। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে মনোমুগ্ধকর পরিবেশে ট্যালেন শো'তে নাচ, গান, কবিতা, র্যাম্প শো অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথিসহ সবাই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেন।
এমএসএম / এমএসএম
আর কোন প্রতিষ্ঠান বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী
কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টিভির অফিসে লুট
বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা
শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২
মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা
মাছ ধরতে গিয়ে নোনাখালে ডুবে বৃদ্ধের মৃত্যু
কুড়িগ্রামে রূপালী লইফ ইনসিওরেন্স এর সার্ভিসিং সেল উদ্বোধন
হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা
হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী
নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই
অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী