ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পবিত্র ঈদুল-আযহা ২০২৫ উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৩-৬-২০২৫ দুপুর ১:৪৩

পবিত্র ঈদুল-আযহা ২০২৫ উপলক্ষে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)।  

গত ২ জুন পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় অংশগ্রহণ করেন পৌরসভার কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

সভায় জেলা প্রশাসক বলেন, “কোরবানির সময় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হলে জনসচেতনতার বিকল্প নেই। সবাইকে নির্ধারিত স্থানে পশু জবেহ করতে হবে। দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ, জীবাণুনাশক ছিটানো ও চামড়া সঠিকভাবে সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “ঈদ-পরবর্তী সময় যাতে পরিবেশ দূষিত না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। একযোগে কাজ করলে এ কাজ সহজ হবে।”

সভায় পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য, চামড়া ব্যবস্থাপনা এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস