ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখার সুজাউল মাদ্রাসার অধ্যক্ষ ফয়জুর রহমানের ইন্তেকাল, দাফন সম্পন্ন


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৬-২০২৫ দুপুর ৩:৫০
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজাউল সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা জামায়াতে ইসলামীর রুকন মাওলানা মো. ফয়জুর রহমান (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
 
তিনি সোমবার (২ জুন) দুপুরে সিলেট ইবনে সিনা হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।  দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। 
 
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার রাত সাড়ে ১০ টায় সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।  
 
এদিকে অধ্যক্ষ মাওলানা মো. ফয়জুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক কেন্দ্রীয় শিবির নেতা ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল ইসলাম, জেলা জামায়াতের আমীর সাহেদ আলী, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি ইয়ামির আলী এবং বড়লেখা উপজেলা জামায়াতের আমীর মো. এমাদুল ইসলাম, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এফএইচ ইউসুফ আলী, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রব,  বিএনপি নেতা আব্দুল কুদ্দুস স্বপন প্রমুখ। 
 
এছাড়া মরহুমের মৃত্যুতে বিভিন্ন শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও
সমবেদনা জানান।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন