খালিয়াজুড়িতে মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে পুরিয়ে ধ্বংস
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাওরাঞ্চলে দেশীয় প্রজাতির মা মাছ ও রেণু পোনা নিধন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণে অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন খালিয়াজুরী উপজেলার নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রহমান,খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক রাজীব চন্দ্র সরকার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অভিযান চলাকালে হাওরের বিভিন্ন স্থানে অবৈধ জাল,বাঁধ ও স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে সচেতনতামূলক আলোচনা সভায় ইউএনও মোঃ উজ্জ্বল হোসেন বলেন,“হাওরের দেশীয় মাছের উৎপাদন টিকিয়ে রাখতে মা মাছ ও রেণু পোনা নিধন বন্ধ করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রহমান বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। পাশাপাশি স্থানীয় জেলেদের সচেতন করতেও কাজ করা হবে।
প্রশাসনের এই উদ্যোগ হাওরের মৎস্য সম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়