নিহত এক জেলে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে ভূরুঙ্গামারী উপজেলা মৎস্য দপ্তর
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নিহত এক জেলে পরিবার কে আর্থিক সহায়তা প্রদান করে ভুরুঙ্গামারী উপজেলা মৎস্য বিভাগ।
(০৩) জুন মঙ্গলবার ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় নিহত এই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ গোলাম ফেরদৌসের সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে নিহত স্ত্রী কুলসুম বেগমের হাতে সহায়তার (৫০০০০ )টাকা চেক তুলে দেন জেলা মৎস্য কর্মকর্তা মুক্তাদির খান। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তার নুরুজ্জামান খান, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ আব্দুল জব্বার, উপজেলা শিক্ষা অফিসার, আখতারুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মকবুল হোসেন ও ভুরুঙ্গামারী উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দ। গত প্রায় দশ মাস আগে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের চাঁন মিয়া ছেলে,জেলে জহর আলী মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নদীতে তার মৃত্যু হয়। পরেরদিন পাঁচ কিলোমিটার দূরে গিয়ে তার লাশ পাওয়া যায়। নিহতের স্ত্রী কুলসুম বেগম জানান তিনটা বাচ্চা নিয়ে স্বামী না থাকায় তিনি খুব মানবতার জীবন যাপন করছেন। এই টাকা দিয়ে তিনি একটি গরু ,একটি ছাগল ও হাঁস মুরগি কিনবেন এবং এর থেকে আয় করে ছেলে মেয়ে মানুষ করবেন বলে জানায় নিহতের স্ত্রী।
পরে জেলা মৎস্য কর্মকর্তা ,ভুরুঙ্গামারী উপজেলা, চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামে সামাদের ঘাট এলাকায় প্রস্তাবিত একটি মৎস্য অভয়াশ্রম পরিদর্শন করেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied