ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় চাঁদা না দেওয়ায় নির্মাণ শ্রমিককে মারধরের অভিযোগ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩-৬-২০২৫ বিকাল ৫:৫৯

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চাঁদার টাকা না দেওয়ায় ব্রিজ নির্মাণ কাজে নিয়োজিত দুই শ্রমিককে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ব্রীজের সহকারী ঠিকাদার মো. বাবুল মিয়া বাদী হয়ে সাটুরিয়া থানায়  লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
অভিযোগসুত্রে জানা যায়, সাটুরিয়া উপজেলার ফুুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া জেলে পাড়ার কালিমন্দির সংলগ্ন খালের উপর একটি ব্রীজ নির্মাণ কাজ চলছে। এতে সহকারী ঠিকাদার মো. বাবুল মিয়া (৫৫)'র নিকট কান্দাপাড়া গ্রামের সুকুমার রাজ বংশী সম্প্রতি ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে। চাঁদার টাকা না দেওয়ায় বাবুল মিয়াকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসতেছিল সুকুমার রাজবংশী। এরই জেরে গত রবিবার (১ জুন) বিকাল ৪ টার দিকে সুকুমার রাজবংশী তার সাথে আরো ৪/৫ জন লোক নিয়ে  ব্রীজের নির্মাণ অফিস ঘরে ঢুকে নির্মাণ শ্রমিক, লাভলু (৫২) ও টুটুল মিয়া (৩০)'র উপর হামলা করে। এসময় দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে জখম করে সুকুমার ও তার সঙ্গীরা। পরে স্থানীয়রা লাভলু ও টুটুল মিয়াকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে কান্দাপাড়া ব্রীজের ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন বলেন, উক্ত রাজবংশী এর আগেও চাঁদার দাবীতে আরেকবার শ্রমিকদের মারধর করেছিল। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করেছিল। এখন আবার চাঁদার কারনে আরও দুই শ্রমিককে মারধর করল। আমরা এর দ্রুত বিচার চাই। আর যেন কোন লোক কোন নির্মাণ কাজে চাঁদাবাজী করতে না পারে।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনিয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান