ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বিএনপি নেতার ব্যক্তিগত অর্থায়নে শতাধিক পরিবারের মাঝে চাউল বিতরণ


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৪-৬-২০২৫ দুপুর ১:১৭
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. পিয়ার আলী শেখের ব্যক্তিগত অর্থায়নে ৫০০ কেজি চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জুন) সকাল ১০টায় পৌরসভার আলিপুর এলাকার (এ.আর মিল) সংলগ্ন স্থানে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ১০০ জন অসহায় ও দুঃস্থ ব্যক্তি প্রত্যেকে ৫ কেজি করে চাউল পান।
বিতরণ অনুষ্ঠানে পিয়ার আলী শেখ বলেন, “সরকার কর্তৃক ঈদ উপলক্ষে প্রদত্ত চাউলের পরিমাণ সাধারণ মানুষের জন্য যথেষ্ট নয়। এতে করে তাদের পূর্ণাঙ্গ খাদ্য চাহিদা পূরণ হয় না। আমি মনে করি সমাজের যারা সামর্থ্যবান, তারা যদি এগিয়ে আসেন তাহলে আরও অনেকেই উপকৃত হবেন। আমাদের সামান্য সহযোগিতায় অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।”
চাউল বিতরন কালে উপস্থিত থেকে সকলের মাঝে চাউল বিতরন করেন, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শফি মোল্লা, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদ শেখ, যুবদল নেতা ফারুক হোসেন মিঠু, কৃষকদল নেতা আনোয়ার মোল্লা, শরিফ গাজী, ইখলাস উদ্দিন, সোহেল শেখ, টুকলি শেখ, জাহিদ শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন। এ ধরণের মানবিক কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার আহব্বান জানান তারা।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার