বাগমারায় অভিনব কায়দায় ফেন্সিডিল বহনকালে দুই মাদককারবারী আটক
রাজশাহীর বাগমারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের একটি বিশেষ দল অভিযান চালিয়ে অভিনব পদ্ধতিতে ফেন্সিডিল বহনের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে। স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকদের উপস্থিতিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলের সিট কাভারের নিচে লুকানো ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (৩ জুন) বিকেলে বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি চালালে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের সিট ও ইঞ্জিনের ভেতরে তৈরি বিশেষ কক্ষে লুকিয়ে রাখা ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের কাসেদ আলী (৩২) ও শাহবাজপুরের দিলালপুর গ্রামের মেনাজুল ইসলাম (২৮)।
রাজশাহী ডিএনসি’র গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিলালুর রহমান জানান, এ দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের জেলা ও উপজেলায় সরবরাহ করে আসছিলেন। মাদক পরিবহনের জন্য তারা মোটরসাইকেলে গোপন চেম্বার তৈরি করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকাবাসী ও সংবাদকর্মীদের সম্মুখে মাদক দ্রব্য জব্দ করা হয়, যা জনসচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে এবং বুধবার (৪ জুন) তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি