জন্মাষ্টমী উদযাপন পরিষদ দখলের প্রতিবাদে চট্টগ্রামে সনাতনী সমাজের মানববন্ধন
ছাত্র জনতার আন্দোলনে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত বিভিন্ন মামলার আসামিরা বিনা ভোটে জোরপূর্বক জন্মাষ্টমী উদযাপন পরিষদের পদ অবৈদভাবে দখল চেষ্টার প্রতিবাদে এবং সরাসরি নির্বাচনের দাবীতে মানববন্ধন করেছে সাধারণ সনাতনী সমাজ।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে নগরের চেরাগি পাহাড় চত্বরে এই মানববন্ধন করেছে সনাতনী সম্প্রদায়ের লোকজন।
এতে সংহতি প্রকাশ করে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রণ্টের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। সাবেক ছাত্র নেতা সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা বাপ্পী দে'র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পলাশ চৌধুরী, প্রশান্ত পান্ডে, কালু চৌধুরী, সুকান্ত তালুকদার, অপু চৌধুরী আকাশ, নারায়ণ চন্দ্র, অরুপ চৌধুরী, দোলন দেব প্রমুখ।
সভাপতির বক্তব্যে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আজীবন সদস্য সৌরভ প্রিয় পাল বলেন, আমরা সাধারণ সনাতনীরা চাই জন্মাষ্টমী উদযাপন পরিষদে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরি হোক। অসাংবিধানিকভাবে ফ্যাসিস্টদের মতো জন্মাষ্টমী জোর পূর্বক দখলে নেয়ার সুযোগ নেই। কেউ এই দুঃসাহস দেখালে সাধারণ হিন্দুরা এটা প্রতিহত করতে প্রস্তুত। আমরা গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন চাই। আর জন্মাষ্টমীর কোন কমিটি দায়িত্বশীল কেউ অনুমোদন দেয়নি। আমরা জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা সুজিত কুমার বিশ্বাস মন্টুর কাছে নির্বাচনের দাবী জানাচ্ছি। আর নির্বাচনে পুলিশ প্রশাসনের ও রাষ্ট্রের সহয়তা চাচ্ছি। জন্মষ্টমী উদযাপন পরিষদের আড়ালে চিহ্নিত আওয়ামী লীগের দলীয় লোকজন সংগঠিত হউক এটা কেউ চাই না। এ সংগঠন পতিত স্বৈরচারের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে সাধারণ হিন্দু সমাজ কেউ মেনে নিবে না। নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে যে আসবে তাকে সবাই স্বাগত জানাবে, নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হউক এটা সবাই আশা করেন।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন