ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মাধবকুন্ড ইকোপার্কের রাস্তা বিপর্যস্ত, ঝুকি নিয়ে পর্যটকের চলাফেরা


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৬-২০২৫ দুপুর ১:২২

কয়েক দিনের টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক জলপ্রপাত মাধবকুন্ড এবং এর আশপাশের ইকোপার্কের অভ্যন্তরীণ রাস্তায় দেখা দিয়েছে বড় ধস। বিভিন্ন স্থানে সড়ক দেবে গিয়ে সৃষ্টি হয়েছে গভীর ফাটল। এতে মারাত্মক ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন পর্যটকরা। বনবিভাগ বালুর বস্তা ফেলে তাৎক্ষণিকভাবে মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্র ও বনবিভাগ জানায়, গত বুধবার থেকে সোমবার পর্যন্ত লাগাতার বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে প্রায় এক কিলোমিটার রাস্তার বিভিন্ন অংশ নিচের দিকে দেবে গেছে। কোথাও কোথাও রাস্তা ৩ ফুট পর্যন্ত নিচে নেমে গেছে। ফলে ফাটলের সৃষ্টি হয়ে রাস্তা পরিণত হয়েছে ঝুঁকিপূর্ণ পথে।
সরেজমিনে দেখা গেছে, পাহাড়ি ঢলের তোড়ে পর্যটন রেস্তোরাঁর সামনের সড়কের নিচের মাটি সরে যাওয়ায় ফাটল দেখা দেয়। আশেপাশের আরও কয়েকটি অংশেও একই অবস্থা। রাস্তার পাশের রেলিং ও নিরাপত্তা প্রাচীর ভেঙে পড়েছে। এতে পুরো এলাকা এখন পর্যটকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।

বনবিভাগের সহকারী বিভাগীয় বন সংরক্ষক রেজাউল মৃধা বলেন, টানা বর্ষণ ও ঢলের কারণে সড়কে ধস ও ফাটল তৈরি হয়েছে। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আপাতত বালুর বস্তা ফেলে ফাটল ভরাট এবং বিপজ্জনক জায়গাগুলো মেরামত করছি। পর্যটকদের নিরাপত্তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন