ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালমারীতে অস্ত্র ও ইয়াবাসহ মাদক কারবারি আটক


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ৪-৬-২০২৫ দুপুর ১:৫৬
ফরিদপুরের বোয়ালমারীতে একটি দেশীয় বন্দুক, এক রাউন্ড গুলি ও ৮০০ পিস ইয়াবাসহ ১৪ মামলার এক আসামিকে আটক করেছে যৌথবাহিনী। বোয়ালমারী আর্মি ক্যাম্প ও থানা পুলিশ বুধবার (৪ জুন) ভোর রাতে উপজেলার গুনবহা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ব্যাপারে বোয়ালমারী থানায় মামলা প্রক্রিয়াধীন। 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বুধবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে গুনবহা গ্রামের মান্নান মোল্যার ছেলে জাহিদ মোল্যাকে (৩৭) তার শ্বশুর লুৎফর মোল্যার বাড়ি থেকে আটক করে। তার তথ্য মতে একটি দেশীয় বন্দুক, এক রাউন্ড গুলি ও তিনটি পলিথিনের ব্যাগে থাকা ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রশিদ বাদি হয়ে থানায় অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযানে নেতৃত্ব দেওয়া উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রশিদ বলেন, জাহিদ মোল্যা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এ পর্যন্ত ১৪ টি মামলার সন্ধান পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে তার শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে। অস্ত্র নিয়ন্ত্রন আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হবে। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার