ইবিতে নতুন সেচ্ছাসেবী সংগঠন আর্থ ক্লাবের যাত্রা শুরু
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক, স্বেচ্ছাসেবী এবং পরিবেশ বান্ধব সংগঠন ইসলামীক ইউনিভার্সিটি আর্থ ক্লাব প্রতিষ্ঠা ও কমিটি গঠন করেছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এনভায়রনমেন্ট সাইন্স এন্ড জিওগ্রাফি বিভাগ ২০২০-২১ শিক্ষার্থীদের শিক্ষার্থী কবির হোসাইন এবং সাধারণ সম্পাদক ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের একই শিক্ষাবর্ষের মোহাম্মদ সাখাওয়াত জাহান।
মঙ্গলবার (৩ জুন) সংগঠনের অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে এবং উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি প্রকাশ করে।
এতে সংগঠনের উপদেষ্টা হিসেবে আছেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহিনুজ্জামান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. এমডি আরিফুল ইসলাম এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক এমডি নাসির মিয়া।
এ কমিটিতে অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা হলেন সহ সভাপতি ট্যুরিজম এন্ড হসপিটালিতে ম্যানেজমেন্ট বিভাগের সাদিয়া তাসনিম আপন এবং বায়োমেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইয়াকুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এনভায়রনমেন্ট সাইন্স এন্ড জিওগ্রাফি বিভাগের এমডি পারভেজ হোসাইন, সাংগঠনিক সম্পাদক ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের তানভীর হাসান রবিন, অর্থ সম্পাদক বায়োমেডিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এমডি সায়েম হোসেন, দপ্তর সম্পাদক এনভায়রনমেন্ট সাইন্স এন্ড জিওগ্রাফি বিভাগের এমডি উমাইয়ের হক খান, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি তোরাশ তানজিম, প্রজেক্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি অথৈ বিশ্বাস বিদ্যা।
এছাড়াও কার্যনির্বাহী কমিটিতে প্রেস এন্ড মিডিয়া সেক্রেটারি হিসেবে আছেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ওয়াসিফুর রহমান, পাবলিসিটি এবং পাবলিক রিলেশনশিপ সেক্রেটারি ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নয়ন বিশ্বাস, এনভায়রনমেন্ট সেইফটি সেক্রেটারি সাদিয়া ইসলাম, বায়ু ডাইভারসিটি কনজারভেশন সেক্রেটারি এমডি হাসিব মিয়া, আইটি সেক্রেটারি এমডি ফজলে রাব্বি রওনক এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন রবিউল ইসলাম ও আবু নাঈম সিফাত।
সংগঠনটির সাধারণ সম্পাদক এমডি শাখাওয়াত জাহান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় আর্থ ক্লাব -এর প্রথম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জন্য বড় একটি সম্মান এবং দায়িত্ব। ভ্রমণের প্রতি ভালোবাসা থেকেই আমি প্রকৃতিকে ভালোবাসতে শিখেছি, আর সেখান থেকেই এসেছে পরিবেশের প্রতি সচেতনতা। ২০২২ সালে গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিটে ডেলিগেট হিসেবে অংশ নিয়ে আমি উপলব্ধি করি—পরিবেশ সংকট কোনো ছোট সমস্যা নয়। আমাদের একসাথে কাজ করতেই হবে।
তিনি আরও বলেন, এই ক্লাবের প্রতিটি সদস্যই এই বিশ্বাসে একত্রিত হয়েছে। আমি বিশ্বাস করি, আমরা সকলে মিলে প্রকৃত পরিবর্তন আনতে পারবো। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি এবং সামনে ছয় মাসের জন্য একটি সুপরিকল্পিত কর্মসূচি হাতে নিয়েছি। আশা করি, আমরা আমাদের লক্ষ্য সফলভাবে বাস্তবায়ন করতে পারবো।
সভাপতি কবির হোসাইন বলেন, পুরো পৃথিবীই এখন পরিবেশ নিয়ে চিন্তিত! সবাই এখন সুস্থ পৃথিবীর সন্ধান করছে! ঠিক সেই জায়গাটাতে আমরা নিজেদের অংশগ্রহন বাস্তবায়ন করার লক্ষ্যে প্রতিষ্ঠা করলাম ইসলামিক ইউনিভার্সিটি আর্থ ক্লাব।১৭৫ একরের এই ক্লাব থেকেই আমরা আমাদের কাজের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলের গুরুত্বপূর্ণ অংশ হবো,ইনশাআল্লাহ!
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক