নেত্রকোনা সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ৩২ জনকে পুশ ইন করল বিএসএফ
নেত্রকোনা দুর্গাপুরের বিজয়পুর সীমান্তে দিয়ে ২২ জন নারী, ৯ জন পুরুষ ও ১ জন শিশুসহ মোট ৩২ জন বাংলাদেশীকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ।
মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
বিজিবি জানায়,বিজয়পুর বিওপির ১১৪৮/৬ এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জগৎকূড়া এলাকায় পুশ ইন করানো হলে তাদের আটক করে বিজিবি। আটকদের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।
তাদের বাড়ি টাঙ্গাইল,বাগেরহাট,সাতক্ষীরা,যশোর নড়াইল,ঢাকা,জামালপুর,ব্রাহ্মণবাড়িয়া,খুলনা, শেরপুর ও দিনাজপুর জেলাসহ বিভিন্ন এলাকার।
কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন,তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পরিষদ ডাক বাংলোতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত করা হবে।
এমএসএম / এমএসএম
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০
মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ