অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে উত্তরায় সেনাবাহিনীর অভিযানে দুইজন গ্রেফতার
উত্তরা, ঢাকা – অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে উত্তরা আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (০৩ জুন ২০২৫) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১২টা ৫ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় বলে বুধবার (০৪ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে উত্তরা আর্মি ক্যাম্প।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত বাসভাড়া আদায়ের সময় দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: আমিরুজ্জামান লিমন (৩২) – এজে পরিবহন, মো. বোরহান উদ্দিন (৩০) – শাহজালাল পরিবহন
তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড দমনে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত