কুড়িগ্রামে সেনাবাহিনী কর্তৃক ট্রাফিক নিয়ন্ত্রণ ও চাঁদাবাজদের বিরুদ্ধে জোরদার ব্যবস্থা
মাদক, বিভিন্ন হাঁট বাজারে চাঁদাবাজি বন্ধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি,ট্রাফিক কন্ট্রোল, বাজার নিরাপত্তা এবং জেলাব্যাপী চেকপোস্ট নিয়ন্ত্রণসহ মাঠে নেমে ২৪ ঘন্টা কাজ করছে সেনাবাহিনী। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শাপলা চত্বর জিরো পয়েন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর আহাদ। তিনি জানান কুড়িগ্রামে চাঁদাবাজিবন্ধ,অবৈধভাবে দখল,চোরাকারবারি রোধ,মাদকসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যাতে না ঘটে এজন্য আমরা সর্বদা সোচ্চার। এবং ২৪ ঘন্টা আমাদের টহল স্টাইকিং ফোর্স মুভমেন্টে থাকবে সারা জেলায়। কুড়িগ্রাম শহর মনিটরিং করার জন্য শহরের মধ্যস্থলে ঘোষপাড়ায় একটি সেনা চৌকি করা হয়েছে।
তিনি আরও জানান সর্ব সাধারণ জানমালের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা কাজ করে যাচ্ছি। তিনি জনগনকে তাদের সহায়তা করার আহবান জানান। এ সময় ক্যাপ্টেন খালিদ সহ অন্যান্য কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মেজর আহাদ জানান যাত্রী সাধারণ যেন ঈদের বাড়তি যানজটের চাপের কারণে কোন ধরনের ভোগান্তির স্বীকার না হয় এবং কোন দুর্ঘটনা যেন না ঘটে সে লক্ষ্যেই এই টহল ব্যবস্থা কার্যকর করা হয়েছে। দিন-রাত এই স্ট্রাইকিং টহল চলবে।
সারাদেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে এজন্য নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে সেনাবাহিনী । আমরা মানুষের যান ও মালের নিরাপত্তার স্বার্থে কাজ করে যাচ্ছি। আমরা দলমতের উর্দ্ধে থেকে আমাদের দায়িত্ব পালন করবো ।কুড়িগ্রাম জেলা থেকে সারা দেশে কোরবানীর গরু-ছাগল সারা দেশে চলে যায়। হাটে কোন চাঁদাবাজী এবং হয়রানি সয্য করবে না সেনাবাহিনী। এ কারণে জেলার প্রতিটি কোরবানির হাট মনিটরিং করছে।
রিকশা চালক লিয়াকত আলী জানান, ঈদের আগে,রাস্তায় যানজট নিরসন ও বাড়তি চাপ কমাতে সেনাবাহিনীর এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। সেনাবাহিনীর এরকম কার্যক্রম দেখে পথচারীরা অত্যন্ত আনন্দিত।
যাএাপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা রিপন বলেন কুড়িগ্রাম সেনাবাহিনী বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাধারণ জনগণ সন্তুষ্ট।
এমএসএম / এমএসএম
বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক
মহেশখালীর মিঠাছড়ি থেকে থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ২জন
বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক
গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি
লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালী
ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার
নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু
দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা
বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক
পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান
লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত