রাজারহাটে কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা. আরজু আরা বেগম কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকেলে তিনি সুকদেব সরকারি ক্লাব পরিদর্শন করেন এবং কিশোর-কিশোরীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি ক্লাবের সদস্যদের সঙ্গে জেন্ডার সচেতনতা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং তাদের মতামত শোনেন। তিনি বলেন, “কিশোর-কিশোরীরা দেশের ভবিষ্যৎ; তাদের মধ্যে ইতিবাচক মানসিকতা, নেতৃত্বগুণ এবং লিঙ্গসমতা বিষয়ে সচেতনতা তৈরি করাই এই ক্লাবের উদ্দেশ্য।”
এসময় উপস্থিত ছিলেন—রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান, অতিরিক্ত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, নাগেশ্বরী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মহিম আল মোস্তাকুর, এবং প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মণ্ডল প্রমুখ।
এমএসএম / এমএসএম
সোনারগাঁয়ে দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতা খুন
আদমদীঘি সদর ইউনিয়নে শিক্ষার্থিদের মাঝে বাইসাইকেল বিতরণ
চারঘাট ভূমি অফিসে সরকারি বরাদ্দ তসরুপ
রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মোড়ে যাত্রী ছাউনির উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন
আত্রাইয়ে পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
খালিয়াজুরীতে ফসল রক্ষা বাঁধ কেটে মাছ শিকার, তিনজনকে জরিমানা
কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন
রায়গঞ্জে খোয়া বিছিয়ে লাপাত্তা ঠিকাদার, ধুলো-গর্তে নাকাল মানুষ
চাঁদপুরে ৪০০ একর কৃষিজমি দখল করে ৫০টি ঝিল, উচ্ছেদ অভিযান
সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা