নেত্রকোনায় সবুজ সংহতি ও বারসিকর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত
নেত্রকোনায় সবুজ সংহতি কমিটি ও বারসিকর উদ্যোগে (৪জুন) বুধবার দুপুরে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এবারের দিবসটি প্রতিপাদ্য "Ending Plastic Pollution" বা প্লাস্টিক দষণ শেষ কর/থামাও। নেত্রকোণা শিক্ষা,সংস্কৃতি,পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি,নেত্রকোণা সবুজ সংহতি কমিটি, বারসিক'র উদ্যোগে আজ ৪ জুন ২০২৫ নেত্রকোণা পৌর শহরে এক ভিন্ন উপায়ে দিবসটি উদৃযাপন করা হয়। প্লাস্টিকের দানব তৈরী করে তার শরীরে বৈচিত্র্যময় প্লাস্টিক দ্রব্যাদি দিয়ে এর কৃষি,মানব ও প্রাণী স্বাস্থ্য এবং পরিবেশ তথা মাটি,পানি,বাতাসের উপর এর ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোক্তারপাড়া মাঠের কোনে(মেইন সড়কের সাথে) দানবটিকে জনসাধারণের ঘৃণা প্রদর্শনের জন্য দাঁড় করিয়ে রাখা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা (দানবের সামনে দাঁড়িয়ে) সভাটি জেলা শিক্ষা, সংস্কৃতি,পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সদস্য সচিব এবং সময় টিভি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ গণমাধ্যমের নেত্রকোণা প্রতিনিধি আল্পনা বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক আব্দুল আল মতি,বারসিক'র আঞ্চলিক পরিচালক অহিদুর রহমান প্রমূখ। আলোচনা শেষে জেলা প্রশাসক প্লাস্টিক দানবের প্রতিকৃতিতে লাঠির আঘাত করে ঘৃণা প্রদর্শন করেন। পরে অন্যান্য অংশ গ্রহণকারীরা এবং পথচারীরা লাঠি দিয়ে প্লাস্টিক দানবের প্রতিকৃতিতে লাঠির আঘাত করে ঘৃণা প্রদর্শন করে। প্লাস্টিক দানবের প্রতিকৃতি তৈরী করেন সবুজ সংহতি কমিটির সদস্য তরুন সংগঠক,সংস্কৃতি কর্মী মোঃ জুয়েল রানার নেতৃত্বে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়