ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নদীতে ধরা পড়ল ২৭ কেজি ওজনের বোয়াল


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৪-৬-২০২৫ বিকাল ৫:৩১
টাঙ্গাইলের ভূঞাপুরে লৌহজং নদীতে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের বিশাল বড় আকৃতির একটি বোয়াল মাছ। ২৭ কেজি ওজনের এই বোয়াল মাছটির উচ্চতা প্রায় ৫ ফুট। বুধবার (৪ জুন) ভোরে উপজেলার যমুনা নদীর শাখা লৌহজং নদীর রায়ের বাসালিয়া এলাকা থেকে বোয়াল মাছটি ধরা হয়। মাছটি ধরেন আব্দুর রশিদ মেম্বার ও তার সহযোগীরা। পরে ২৬ জন ব্যক্তি বোয়াল মাছটি সমহারে ভাগ করে নেন। 
 
আব্দুর রশিদ জানান, মঙ্গলবার রাতে তারা কয়েকজন মিলে লৌহজং নদীতে বাঁশ দিয়ে বেড়া দেন। বুধবার ভোরে বিশাল সাইজের ডিমওয়ালা আষাঢ়ে একটি বোয়াল সেই বেড়ার কাছে আসলে লোহার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা বোয়ালটিকে ধরেন। ২৭ কেজি ওজনের বোয়াল মাছটির উচ্চতা প্রায় ৫ ফুট । পরে মাছটি ২৬ জন মিলে সমানভাবে ভাগ করে নেন। 
 
তিনি আরও জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বোয়ালটি লৌহজং নদীতে আসে। প্রতিবছর এ সময়ে বিভিন্ন সাইজের প্রচুর পরিমাণ বোয়াল ধরা পড়ে। এসব বোয়ালকে আষাঢ়ে বোয়াল বলে।

এমএসএম / এমএসএম

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা