ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ক্ষেতলালে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচী পালন


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ৪-৬-২০২৫ বিকাল ৫:৪৬

পরিবেশ সুরক্ষায় জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে  সকাল সাড়ে ১১টায় ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট তুলসীগঙ্গা নদীর বাধে পর্যটন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এ সময় কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, বকুলসহ বিভিন্ন প্রজাতির ফুল ও ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয় । এসময় পানি উন্নয়নের পক্ষ থেকে ১৫00 বৃক্ষ রোপন করা হয়।  এ ছাড়া পরিবেশ ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের গুরুত্ব ও পলিথিন ব্যাগ বর্জন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীবন ও সম্পদ রক্ষায় গাছের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষার সীমাহীন প্রয়োজনের  তুলনায় আমাদের গাছের সংখ্যা নগণ্য।  তাই প্রত্যেকেরই উচিত পরিকল্পিত ভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা। জীবনে স্বাচ্ছন্দ্য আনতে পর্যাপ্ত বৃক্ষরোপণ দরকার। কেননা বৃক্ষহীন পরিবেশ জীবন-জীবিকার জন্য ভয়াবহ হুমকি। গাছ লাগানোর পাশাপাশি সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণে লাগামহীন বৃক্ষনিধনও বন্ধ করতে হবে। গাছ লাগানোর পাশাপাশি গাছ বাঁচাতে হবে। তাহলে আমাদের বনজ সম্পদ বৃদ্ধি পাবে, পরিবেশও সুন্দর হবে।  
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান , জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রিয়াদুল ইসলাম, সাংবাদিক ও পরিবেশ কর্মী এম রাসেল আহমেদ এবং স্থানীয় জনপ্রনিধিগণ ।  

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ