ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে উত্তরায় নিরাপত্তা জোরদার: ওসি হাফিজুর রহমান


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৫-৬-২০২৫ দুপুর ১১:৫৮

 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর উত্তরা এলাকায় ঘরমুখী মানুষ এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

ঈদ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় ওসি হাফিজুর রহমান বলেন, “বছর ঘুরে মুসলিম উম্মাহর জন্য আনন্দের দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। এই মহান দিনে আমি দেশবাসীসহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।”

তিনি জানান, ঈদের আনন্দ উদযাপনে যেন কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য উত্তরা জোনজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে কামারপাড়া এলাকায় বসা গরুর হাটকে ঘিরে জাল টাকা শনাক্তকরণ বুথ, পুলিশ কন্ট্রোল রুম, সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা এবং লেনদেন সহায়ক বুথ স্থাপন করা হয়েছে। পাশাপাশি ক্রেতা-বিক্রেতার নিরাপত্তার কথা মাথায় রেখে গাড়ির ব্যবস্থাও রাখা হয়েছে।

দূরপাল্লার বাস কাউন্টার যেমন আব্দুল্লাপুর, হাউজ বিল্ডিং, ও বিএনএস সেন্টার এলাকায় যাত্রী হয়রানি রোধে প্রকাশ্যে ও গোপনে পুলিশি নজরদারি চলছে। ইতোমধ্যে ১০ জনের বেশি টিকিট কালোবাজারিকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে বলে জানান ওসি।

গত এক সপ্তাহে উত্তরা এলাকায় কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, “আমরা চেষ্টা করছি যাতে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে ও কেনাকাটা করতে পারে। নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি।”

তিনি আরও বলেন, “উত্তরা একটি আবাসিক এলাকা। এখানে প্রায় ৫০% মানুষ ঈদের সময় গ্রামের বাড়িতে চলে যান। ফলে ফাঁকা বাড়িগুলোর নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে স্থানীয় সেক্টরবাসীর সঙ্গে মিটিং করে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”

ওসি হাফিজুর রহমান আশা প্রকাশ করেন, ঈদুল ফিতরের মতো এবারের ঈদুল আজহাও শান্তিপূর্ণ ও সুন্দরভাবে উদযাপিত হবে উত্তরাবাসীর অংশগ্রহণে।

এমএসএম / এমএসএম

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি