নেত্রকোণায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে যৌথ অভিযান, জব্দ নৌকা
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে নেত্রকোণায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত
একটি নৌকা, বালু উত্তোলনের তিনটি মেশিন ও কিছু পাইপ, জব্দ করা হয়েছে।
মঙ্গলবার মধ্য রাত থেকে বুধবার ভোর নাগাদ দুর্গাপুরের গাওকান্দিয়া ফেরিঘাট থেকে রামবাড়ি খাল ও তাতিরকোণা এলাকায় সোমেশ্বরী ও কংশ নদীতে এই অভিযান চালানো হয় বলে জানান, জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
অভিযানে সেনাবাহিনী,পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেয়ার কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, কিছু অসাধু লোকজন গোপনে রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।এমন সংবাদে সেখানে আইন- শৃংখলা বাহিনীকে সাথে নিয়ে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। এসময় গাওকান্দিয়া ইউনিয়নের করুণা বাজার এলাকায় সোমেশ্বরী নদী থেকে একটি বালুবাহী নৌকা জব্দ করা হয়। নৌকাটিতে কিছু বালু,তিনটি বালু তোলার মেশিন,পাইপ ও নোঙর পাওয়া যায়। পরে এসব জব্দ করা হয়। তখন অভিযান টের পেয়ে নৌকায থাকা লোকজন পালিয়ে যান।
জেলা প্রশাসক বলেন,নৌকায় থাকা বালু, মেশিনপত্র দেখে অনুমান করা যায়, গতকাল বা তারও আগে থেকে ওই নৌকা ব্যবহার করেই নদী থেকে বালু তোলা হচ্ছিল। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেন,জেলা প্রশাসক।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়