গোপালগঞ্জে ৩৫০জন ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
গোপালগঞ্জ সদর উপজেলার ৩৫০ জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও যুগ্ম সচিব জনাব মুহম্মদ কামরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির। সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রাকিবুল হাসান এবং সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু অবায়দা মো. মাসউদুল হক।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এফ এম রেফাত জামিলসহ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে চাল, ডাল, সেমাই, দুধ ও চিনি সম্বলিত ঈদ সামগ্রীর দুটি করে ব্যাগ বিতরণ করেন।
জেলা প্রশাসক জানান, ঈদুল আযহা উপলক্ষে গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলার মোট ৯৯১ জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার মাধ্যমে এ কার্যক্রম শেষ হয়।
এই উদ্যোগের মাধ্যমে জেলার ধর্মীয় নেতৃবৃন্দ পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied