নাগেশ্বরীতে সাড়ে ৭মেঃ টন ভিজিএফের চাল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ মেট্রিক টন সরকারি ভিজিএফের চাল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় ৪ জনের নামে মামলা হয়েছে।
জানা গেছে, নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নে দরিদ্র ও অসহায়দের ঈদ উপলক্ষে সরকারি ভিজিএফের চাল ৭ হাজার ৯৬৯জন কে জনপ্রতি ১০কেজি চাল (গত ১জুন) থেকে বিতরণ করেন প্যানেল চেয়ারম্যান খাদিজা বেগম ও ইউপি সদস্য আমিনুর রহমান, আঃ রশিদ সহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যরা স্বজনপ্রীতি করে ভিজিএফ তালিকা করে এবং কৌশলে ভিজিএফের চালের অধিকাংশ কার্ড সুবিধাভোগীদের নিকটে না দিয়ে চাল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। এদিকে কয়েকজন ব্যবসায়ী তাদের লোক দিয়ে চাল তুলে নেয় এবং ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী বিভিন্ন দোকানের গোডাউনে মজুত করে। বৈষম্য বিরোধী ছাত্রদের অভিযোগের প্রেক্ষিতে (গত ৪ জুন) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ৭২ পদাতিক ব্রিগেডের ২২ ইনফেন্টরি রেজিমেন্টের একটি চৌকস সেনাদল সন্তোষপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী বিভিন্ন দোকানের গোডাউন থেকে দুঃস্থ মানুষের মধ্যে বিতরণকৃত খাদ্য অধিদপ্তরের সিলসম্বলিত প্রায় সাড়ে ৭ মেট্রিক টন সরকারি ভিজিএফের চাল উদ্ধার করে। উদ্ধারকৃত চাল নাগেশ্বরী থানা পুলিশের নিকট হস্তান্তর করে এবং এ বিষয়ে একটি মামলা হয়েছে।
সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী লাকু গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলে ওই ইউনিয়নের সদস্য প্যানেল চেয়ারম্যান যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে ভারপ্রাপ্ত চেয়য়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। নাগেশ্বরী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করলে আর এক ইউপি সদস্য মোস্তফা জামানকে দায়িত্ব দেয়া হয়। ফ্যাসিস্ট দোসর হিসেবে তাকেও গ্রেপ্তার করে থানা পুলিশ। সবশেষ গত ১২ নভেম্বর ওই ইউনিয়নের ৭,৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য খাদিজা বেগমকে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।
স্থানীয়রা জানান, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যরা অসহায়দের মাঝে অধিকাংশ চাল বিতরণ না করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ভিজিএফের চাল উদ্ধার হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু'জন বলেন, আমরা অভিযোগের সভ্যতা পাওয়ায় সেনাবাহিনী কে অভিযোগ করি। বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে সরকারি ভিজিএফের উদ্ধার হয়েছে।
খাদিজা বেগমের তত্ত্বাবধানে এসব চাল বিতরণ চলছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাদিজা বেগম, বলেন, পরিষদে ঠিক মতো চাল বিতরণ করা হয়েছে। বাইরে ইউপি সদস্য কি করেছেন আমি তা জানিনা।
নাগেশ্বরী থানার এস আই অপূর্ব সরকার বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এসব চাল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, সন্তোষপুর ইউনিয়ন পরিষদের ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। মামলাও হয়েছে। তদন্তে সম্পৃক্ত দোষীদের আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
শ্যামনগরে অবৈধ ভাবে বালু উত্তোলন, এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইল জেলায় কৃষিতে নতুন সম্ভাবনা : ভোরের আলো ফুটতেই হাসছে সূর্যমুখী ফুল
বরগুনায় বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক আটক
ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানের জরিমানা
নোয়াখালীতে আব্দুল হালিম মানিক ট্রাস্ট্রের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
রায়পুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
রাণীশংকৈলে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
বসন্তের ছোঁয়ায় রামুতে মুকুলে নান্দনিক সাজে আমগাছ
ফেইসবুকে সম্পর্ক করে বিয়ের প্রলোভনে সুনামগঞ্জ এনে ১৭বছরের এক কিশোরীকে গণধর্ষণ
ভূরুঙ্গামারী সদর বাজারের মাছ বাজারে ধর্মঘট, বিপাকে সাধারণ ক্রেতারা
বরেন্দ্রের মাঠে মাঠে ধানের চারা রোপণের উৎসব চলছে
বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০