রায়গঞ্জে চুরি হওয়া গরু-মহিষ উদ্ধারের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জের রায়গঞ্জে চুরি হওয়া গরু-মহিষ উদ্ধার ও জরিতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই বাজারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের মির্জা ও তালেব মির্জা জানান, গত সোমবার রাতে ডুমরাই এলাকায় তাদের বাড়ি ও খামার থেকে সংঘবদ্ধ চোরেরা ৮টি গরু ও ২টি মহিষ চুরি করে নিয়ে যায়। চুরির পরপরই তারা রায়গঞ্জ থানায় গিয়ে সাধারণ ডায়েরি করলেও পুলিশ এখনো কোনো অভিযানে নামেনি। গরু-মহিষ গুলো আমাদের অনেক কষ্টে ও আদরে পালন করা। খামার এর দিকে তাকালেই বুকটা ফেটে যাচ্ছে। ৯ দিন পার হলেও গরু মহিষের কোন হদিস পাচ্ছি না। আমরা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোন সমাধান পাচ্ছি না।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামলা না নেওয়ায় তারা বিচার থেকে বঞ্চিত হচ্ছেন এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়ছে। দ্রুত পুলিশে কার্যকর পদক্ষেপ ও চোর চক্রকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী কাদের মির্জা, তালেব মির্জা, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলী জিন্নাহ, ডুমরাই বাজার যুব কল্যাণ সমবায় সমিতির সভাপতি মো. অনিক মির্জা, সাধারণ সম্পাদক সবুজ তালুকদার, ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. আকমল হোসেনসহ এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে