বারহাট্টায় ২ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
নেত্রকোনার বারহাট্টায় বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় আনুমানিক ২ কোটি টাকার ভারতীয় শাড়িসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।
উপজেলার আসমা ইউনিয়নের কৈলাটি মাদ্রাসার সামনে থেকে (৫ জুন) বৃহস্পতিবার সকালে এই বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ির জব্দের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বারহাট্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান।
বারহাট্টা থানা পুলিশ সূত্রে জানা যায়, নৈহাটি বাজার থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি নিয়ে একটি ট্রাক বারহাট্টার দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের টহল টিম তথ্যটির সততা যাচাই করে সততা পায়। কিন্তু রাতেই অভিযান কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে কৈলাটি মাদ্রাসার সামনে থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ভর্তি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
এর আগে নৈহাটি দিয়ে ভারতীয় শাড়ির অবৈধ চোরাচালান যাচ্ছে এমন বিষয় নিয়ে তৎপর ছিল উপজেলা বিএনপির নেতাকর্মীরা। আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমানের নেতৃত্ব মিজানুর রহমান সেলিম, আলামিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজরুল ইসলাম সাজু, যুবদলের রঞ্জু, শাহিন ও সেচ্ছাসেবক দলের চন্দনসহ বেশ কয়েকজন নেতাকর্মীর প্রত্যাক্ষ প্রচেষ্টায় এই ভারতীয় শাড়ির অবৈধ চালানটি জব্দ করা সম্ভব হয়।
বারহাট্টা উপজেলার আসমা গ্রামের সেলিম মিয়া বলেন, বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও ট্রাকটি জব্দ করার সময় বিএনপির নেতাকর্মীদের সাথে আমরা কয়েকজন গ্রামবাসীও ছিলাম। ট্রাক চালক কৌশলে পালিয়ে যায়। যতটুকু জানতে পেরেছি এই ঘটনার সাথে বারহাট্টার অনেকেই জড়িত আছে।
অবৈধ ভারতীয় শাড়ি ও ট্রাক আটকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জানান, চিরাম ইউনিয়নের সাবেক মেম্বার কামাল ও তার ছেলে মুরাদ সরাসরি এই চোরাচালানের সাথে জড়িত। এই চোরাচালানটি ধরতে আমরা সন্ধ্যা থেকে রাস্তার মোড়ে মোড়ে পাহারা বসাই। অবশেষে কৈলাটি মাদ্রাসার সামনে এসে আটক করতে সক্ষম হই। এসময় ট্রাকটির চালক পস্রাব করার কথা বলে কৌশলে পালিয়ে যায়।
উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ বলেন, ট্রাক আটকের ঘটনাটি রাতেই আমার কাছে সংবাদ এলে আমি বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বারবার ফোন দেই। এক পর্যায়ে তিনি ফোন রিসিভ করলে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার জন্য অনুরোধ করি। পরে ঘটনাস্থল থেকে ফোনে আমার সাথে ওসির কথা হয়। এসময় শাড়িসহ ট্রাকটিকে জব্দ করার জন্য বলি। এমনকি আমি তার পাশে আছি বলে তাকে আশ্বস্ত করি। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেন, আজ অবৈধ ভারতীয় শাড়িসহ একটি ট্রাক আটক হয়েছে। আমি চাই এই চোরাচালানের সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান জানান, নৈহাটি থেকে আসা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়িসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। অবৈধ চোরাচালানটির সাথে অনেকের জড়িত থাকার তথ্য পেয়েছি। তবে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত শাড়ির জব্দ তালিকা প্রস্তুত করার চলছে।
এমএসএম / এমএসএম
রাজশাহী সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব পেলেন
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে, রংপুর অঞ্চলের দুই কোটি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ চলছে কুড়িগ্রামে- ত্রাণমন্ত্রী
শেরপুরে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত
ময়মনসিংহে ন্যাশনাল ডক্টরস ফোরামের জাকাত প্রকল্পে সেলাই মেশিন বিতরণ
দরিদ্রতা কমিয়ে আনাই প্রধান লক্ষ্য- সফিকুর রহমান কিরণ
বিশ্বের সবচেয়ে বড় কড়াইয়ে কুড়িগ্রামে এক লাখ মানুষের ইফতার
শ্রীপুরে আমলসার ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাউল বিতরণ
বরগুনায় ফসলি জমির মাটি ইটভাটায়, অপসারণের দাবি স্থানীয়দের
ঈদ সামনে রেখে কুতুবদিয়ায় অগ্নি প্রতিরোধে ফায়ার সার্ভিসের সচেতনতামূলক প্রচারণা
চট্টগ্রাম বন্দরে ইনল্যান্ড মাষ্টার পদে পদোন্নতিতে অনিয়মের অভিযোগ
পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার
আদমদীঘিতে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার -২