শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের চুকিনগর বারেঙ্গা খাল গঙ্গাঘাটে গঙ্গাদেবী পূজা ও গঙ্গা স্নান উপলক্ষে দিনব্যাপী গ্রামীণ মেলা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার ভোর থেকে ভক্তরা পুণ্যের আশায় হাতে বেলপাতা, ফুল, ধান, দূর্বাসহ বিভিন্ন উপকরণ গঙ্গার বুকে অর্পণ করে স্নান করেন। গঙ্গাস্নানে উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী জেলা উপজেলা থেকে অনেক পুণ্যার্থীরা অংশগ্রহণ করেন।
স্থানীয়রা জানান, ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসব বহু বছর পূর্ব থেকেই এখানো শ্রী শ্রী গঙ্গাদেবীর পূজা গঙ্গা স্নান করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মায়ের অশেষ কৃপা লাভ করে আসছেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতে অত্যন্ত ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে সুবিশাল বটমূলে শ্রী শ্রী গঙ্গা দেবীর পূজা ও বারাঙ্গা খাল ফটকি নদীর সঙ্গম স্থলে বার্ষিক গঙ্গা স্নান উপলক্ষে এ মহামিলন ঘটে থাকে।
উপজেলার শিংড়া গ্রামের গোবিন্দ বিশ্বাস ও তার সহধর্মিনী এসেছেন ঐতিহ্যবাহী এ গঙ্গা স্নানে, কেন এসেছেন জানতে চাইলে বলেন আমরা প্রতিবছর এখানে গঙ্গা স্নান করতে আসি। এখানে স্নান করতে বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন। মূলত বিশ্বশান্তি ও পাপাচার থেকে মুক্ত হতেই গঙ্গা স্নান করা হয়। এখানে গঙ্গা স্নান উপলক্ষে মেলা বসে আমরা প্রতিবছর এই গঙ্গা স্নানে আসি।
চুকিনগর গঙ্গা ঘাট মন্দির কমিটির সভাপতি সুকুমার মন্ডল বলেন এই গঙ্গা স্নান বাংলা সন ১৯৬২ পূর্ব থেকে চলে আসছে। প্রতি বছর এখানে গঙ্গা স্নান ও মানসিক পূজা অনুষ্ঠিত হয়। আর এ গঙ্গা স্নানকে কেন্দ্র করে মেলা অনুষ্ঠিত হয়।
ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে মেলা। দূর-দূরান্ত থেকে আগত দোকানীরা মেলায় কয়েক দিন পূর্ব থেকেই তাদের বিভিন্ন রকম পসরা সাজিয়ে বসে। মাটির তৈরি কুমারের হরেক রকমের হাড়ি, পাতিল, পুতুল, হাতি, ঘোড়া, গরুসহ বিভিন্ন রকমের দ্রব্য মেলায় আগত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে।
মেলায় নাগরদোলা থেকে শুরু করে কামারের তৈরি দা, বটি, কুড়াল, কোদাল, ছুরিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ের জন্য সাজিয়ে বসে দোকানিরা। ছোট ছোট ছেলেমেয়েদের দেখা যায়, নাগর দোলায় চড়ে আনন্দ উপভোগ করতে। এসময় শিশুদের বাঁশির মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
এমএসএম / এমএসএম
জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত
বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ
কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!
উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
Link Copied